Close Menu
    What's Hot

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    16 October, 2026

    Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)

    16 October, 2026

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    16 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
    • Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)
    • শারদীয় দুর্গোৎসব শুরু আজ
    • গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
    • Discover the Thrills of Mr Jones Casino 359893875
    • Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
    • Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
    • The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    16 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » পঞ্চগড়ের আকাশে আবার ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের উপচে পড়া ভিড়

    পঞ্চগড়ের আকাশে আবার ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের উপচে পড়া ভিড়

    MoonBy Moon13 October, 2026 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পঞ্চগড় প্রতিনিধিঃ শরতের বিদায় আর হেমন্তের আগমনের এই সন্ধিক্ষণে মেঘমুক্ত নীল আকাশে দেখা মিলতে শুরু করেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আকাশে আজ সকালে আবার দেখা মিলেছে বরফাচ্ছাদিত এই শৃঙ্গের। ভোরের উদীয়মান সূর্যের আলোয় রূপালি থেকে সোনালি আভায় উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘার সেই অনিন্দ্য সুন্দর রূপ উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ছয়টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হতে শুরু করে। তবে সবচেয়ে স্পষ্ট ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দা নদীর তীর এবং জেলা শহরের করতোয়া সেতু এলাকা থেকে। বছরের এই সময়টিতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ছুটে আসেন হাজারো পর্যটক।

    প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ মেঘমুক্ত ও ধূলিমুক্ত থাকলে পঞ্চগড় থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফোটার পরপরই বরফে ঢাকা শৃঙ্গটির অপরূপ দৃশ্য ক্যামেরা ও মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন পর্যটক ও উৎসুক দর্শনার্থীরা।

    পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পঞ্চগড়ে সম্প্রতি যোগদান করার পর থেকে প্রতিদিনই করতোয়া সেতু দিয়ে হাঁটার সময় কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করতাম। আজ প্রথবারের মতো খালি চোখে তা দেখতে পেলাম। এ এক দারুণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

    একই স্থানে উপস্থিত তরুণ মো. হাদী বলেন, সরাসরি না দেখলে এর বাস্তব রূপ ও সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। না দেখলে সত্যি জীবনের অনেক বড় একটি অভিজ্ঞতা মিস হয়ে যেত।

    উত্তরাঞ্চলের আকাশ আরও কয়েক দিন পরিষ্কার থাকলে চলতি পুরো অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাবে বলে আশা করছেন স্থানীয় অধিবাসী ও পর্যটনসংশ্লিষ্টরা।

    Moon
    • Website

    Keep Reading

    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    রংপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

    কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

    পাগলা মসজিদে ৬ বছরের জমা স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.