Author: Moon

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের শুরুতেই পুরোনো তিক্ততা ও দুই সুপারস্টারের মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে নিয়ে এলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। জনপ্রিয় এই চ্যাট শোয়ের নবম মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে সঞ্চালক করণ জোহরকে উদ্দেশ করে সালমান এমন এক প্রশ্ন ছুড়ে দেন, যা নিয়ে ইতিমধ্যেই বিনোদন দুনিয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি জিও হটস্টারে প্রিমিয়ার হওয়া শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক করণ জোহর স্বীকার করেন যে সালমানের সামনে এলে তিনি আজও একধরনের অস্বস্তি ও স্নায়ুর চাপে ভোগেন। করণ বলেন, অন্য কেউ আমাকে…

Read More

বিনোদন ডেস্কঃ ভিউ, লাইক কিংবা সামান্য অর্থ উপার্জনের আশায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। শুধু তা-ই নয়, এসব কনটেন্ট শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতাকেও সামাজিক সমস্যা হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, ভিউ, লাইক, শেয়ার কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।…

Read More

বিনোদন ডেস্কঃ মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির বিদেশি নিবন্ধন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। তিনি বলিউড তারকা আমির খানের ভাতিজা। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তার অভিযোগের পর বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইমরানের কাছে ওই নোটিশ পৌঁছে দেওয়া…

Read More

বিনোদন ডেস্কঃ এতদিন সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখলেও অবশেষে ইনস্টাগ্রামে অফিশিয়াল অ্যাকাউন্ট খুলে ভক্তদের চমকে দিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলোর বাইরে রাখতে পছন্দ করা এই তারকা অবশেষে ফটো শেয়ারিং এই প্ল্যাটফর্মে পা রাখায় উচ্ছ্বসিত তার ভক্তরা। সাইফ ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর থেকেই তার প্রথম পোস্ট ও অ্যাক্টিভিটির দিকে নজর ছিল নেটিজেনদের। বলিউড ডিভা ও স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে বিবাহিত সাইফের নিজস্ব কোনো পাবলিক অ্যাকাউন্ট এতদিন ছিল না। ভক্তরা সাধারণত কারিনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই তাদের পারিবারিক জীবনের নানা মুহূর্তের ঝিলিক পেতেন। তবে এবার সাইফের এই ইনস্টাগ্রাম ডেবিউয়ের ফলে অভিনেতার দৈনন্দিন জীবনের…

Read More

বিনোদন ডেস্কঃ সিনেমা হলে ভক্তদের চরম উন্মাদনা আর উল্লাসের মধ্য দিয়ে আজ মুক্তি পেল রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। এর আগে থেকেই গুঞ্জন ছিল যে সিনেমাটিতে মোহনলাল, জ্যাকি শ্রফ ও বিজয় সেথুপতির মতো তারকারা ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে হৃতিক রোশনের উপস্থিতি ভক্তদের জন্য সম্পূর্ণ এক দারুণ চমক হয়ে এসেছে। এই ছবির সুবাদে দীর্ঘ ৪০ বছর পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে আবারও বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। ১৯৮৬ সালের হিন্দি সিনেমা ‘ভগবান দাদা’-য় শিশুশিল্পী হিসেবে অভিনয় করার চার দশক পর এবার এক পরিণত ও আকর্ষণীয় লুকে রজনীকান্তের তামিল ছবিতে ক্যামিও করলেন হৃতিক। চলচ্চিত্রটি…

Read More

বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন। নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে না নিলে উকিল নোটিশ পাঠানোর পাশাপাশি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর পুত্র ফারদিন। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ সতর্কবার্তা দেন ফারদিন। স্ট্যাটাসে তিনি লেখেন, ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ।…

Read More

ইসলামিক ডেস্কঃ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي رِزْقِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি লি ফি রিজকি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।  অর্থ: হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি (সা.)-কে রাতে উল্লিখিত দোয়া পাঠ করতে শোনেন। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫০০) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়-রোজগার বাড়ার জন্য এই দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘তিনিই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ…

Read More

ডেঙ্গু ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন,…

Read More

খেলাধুলা ডেস্কঃ নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৮ উইকেটের বড় জয় পায় লঙ্কান মেয়েরা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি টাইগ্রেসরা। ওপেনার মাইমুনা নাহার ২৬ বলে ২৩ রান করেন। বাকিরা ক্রিজে এসেই বিদায় নিয়েছেন। পুরো ইনিংসে মাইমুনা বাদে আর কেউ ২০ রান করতে পারেননি। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু সাদিয়া আক্তার। ২৬ বলে ১৭ রান করেছেন তিনি। ১৭.৩ ওভারের খেলা শেষে ৫৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে…

Read More

খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে রোমার মাঠে এক স্মরণীয় প্রত্যাবর্তন দেখল ফুটবল বিশ্ব। শেষ ৮ মিনিটে তিন গোল করে রিয়াল মাদ্রিদ বুধবার চ্যাম্পিয়নস লিগে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এদিন ২০ মিনিটে স্বাগতিকদের প্রথম গোলটি করেন মার্থেন ডি রুন। ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে ঢোকে। তবে এর পাঁচ মিনিটের মধ্যেই ভুলের মাশুল দিতে হয় রোমাকে। এরমোসো একটি বল কাটতে গিয়ে ভুল করেন। কিলিয়ান এমবাপ্পে ফাঁকা পথ পেয়ে যান। তার শট গিয়ে আছড়ে পড়ে জালে। এটি ছিল এমবাপ্পের চ্যাম্পিয়নস লিগে ১০০তম ম্যাচ। এই গোল ছিল টুর্নামেন্টে তার ৭২তম। এতে তিনি রিয়ালের কিংবদন্তি রাউল গনজালেসকে ছাড়িয়ে সর্বকালের সেরা পাঁচে ঢুকে পড়েছেন। বিরতির…

Read More