Author: Moon

খেলাধুলা ডেস্কঃ আবারও অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য তাকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হোবার্ট এবার অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে। অর্থাৎ আগামী মৌসুমে হোবার্টে জাম্পা-রিশাদ জুটি দেখা যাবে। হোবার্ট হারিকেন্সে অভিষেক আসরেই সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন রিশাদ। পরিসংখ্যানেও দেখা গেছে তার প্রতিফলন। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন। হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনিই। হয়েছিলেন হোবার্টের সেরা খেলোয়াড়ও। বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবারের মতো দলে নিয়েছিল হোবার্ট। তবে বিপিএলের ব্যস্ততার কারণে…

Read More

খেলাধুলা ডেস্কঃ নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার সকালে নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটে হার্মান বের্তেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল। তার গোলের পেছনে ছিল মেসির দারুণ এক সহায়তা। গোল না পেলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে এখন পর্যন্ত ২৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। টানা তৃতীয়বার এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন মেসি। গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও তার অবস্থান শক্ত। অন্যদিকে, মায়ামির জয়ে বড় অবদান গোলরক্ষক ডেইন…

Read More

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অভিযোগকারীদের দাবি, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদীয় নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কুয়াকাটা মহিলা দলের এক নেত্রীর ছবির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ওই নেত্রীর সামাজিক সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তাঁর সমর্থকেরা। তাঁদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে হাজী হুমায়ুন শিকদার ও…

Read More

বিনোদন ডেস্কঃ পায়ে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে চোট পাওয়ার খবর জানিয়েছেন তিনি। ছবিতে অভিনেতার পায়ে ব্যান্ডেজ ও ওয়াকিং বুট দেখা গেছে। তবে চোটের ধরন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে মজার ছলে সিদ্ধার্থ লিখেছেন, ‘‘আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’’ অভিনেতার এই মন্তব্য থেকেই তাঁর চোটের বিষয়টি সামনে আসে। তবে ঠিক কীভাবে তিনি আহত হয়েছেন, তা জানাননি। সম্প্রতি ‘দ্য বন’ ছবিতে দেখা গেছে সিদ্ধার্থকে। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেতা। কিছুদিন আগেই…

Read More

বিনোদন ডেস্কঃ স্কুলজীবনে সহপাঠীদের বুলিং, চার বছরের প্রেমের সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিনেমায় অভিনয়ের সুযোগের বিনিময়ে পরিচালকের শারীরিক সম্পর্কের প্রস্তাব—জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর। তার অভিযোগ, সাবেক প্রেমিকের হাতে মারধরের শিকার হওয়ার পাশাপাশি শরীরে সিগারেটের ছ্যাঁকাও সহ্য করতে হয়েছে তাকে। অন্যদিকে, সিনেমায় কাজের সুযোগ দিতে গিয়ে এক পরিচালক তার কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’ ও ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া নীতি সম্প্রতি ‘হটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান। সেখানে স্কুলজীবনের হয়রানি, প্রেমের সম্পর্কে নির্যাতন, কাস্টিং কাউচ…

Read More

বিনোদন ডেস্কঃ পর্দায় প্রতিবন্ধকতাকে জয় করে যিনি হয়ে উঠেছিলেন লাখো দর্শকের প্রিয়, সেই অভিনেতা আরজে মিটকে ঘিরে ছড়িয়ে পড়েছে শোকের খবর। জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন এই অভিনেতা। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা। হলিউডের টেলিভিশন অঙ্গনে পরিচিত মুখ আরজে মিটের মৃত্যুর খবর তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। ২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান মিটে। সিরিজটিতে তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টনের…

Read More

ইসলামিক ডেস্কঃ মঙ্গলবার (১৩ অক্টোবর), ২৮ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- ফজর- ০৪:৩৯ মিনিট জোহর- ১১:৪৯ মিনিট আসর- ০৩:৫৭ মিনিট মাগরিব- ০৫:৩৯ মিনিট এশা- ০৬:৫২ মিনিট ফজর (আগামীকাল)- ০৪:৪১ মিনিট। সূর্যোদয়: সকাল ৫:৫৪ মিনিটে সূর্যাস্ত: বিকেল ৫:৩৪ মিনিটে

Read More

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন…

Read More

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মো. সাঈদ মিয়াকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে ঢাকা জেলার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাঈদ মিয়া মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্যরা কিশোরীকে খোঁজাখুঁজির একপর্যায়ে…

Read More

পঞ্চগড় প্রতিনিধিঃ শরতের বিদায় আর হেমন্তের আগমনের এই সন্ধিক্ষণে মেঘমুক্ত নীল আকাশে দেখা মিলতে শুরু করেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আকাশে আজ সকালে আবার দেখা মিলেছে বরফাচ্ছাদিত এই শৃঙ্গের। ভোরের উদীয়মান সূর্যের আলোয় রূপালি থেকে সোনালি আভায় উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘার সেই অনিন্দ্য সুন্দর রূপ উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ছয়টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হতে শুরু করে। তবে সবচেয়ে স্পষ্ট ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দা নদীর তীর এবং জেলা শহরের করতোয়া সেতু এলাকা থেকে। বছরের এই সময়টিতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায়…

Read More