Author: Moon

নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্থানীয় দুটি সংগঠনের অবরোধ কর্মসূচি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশ্রাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা…

Read More

শিক্ষা ডেস্কঃ চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে যেকোনো দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।  বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া যায়নি।…

Read More

খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার জোড়া গোলে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোসারিও সেন্ট্রাল। ঘরের মাঠে এমন বড় জয়ে আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। একই সঙ্গে শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করেছে রোসারিও। রবিবার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা দি মারিয়া। প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে লাল কার্ড দেখেন ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। এই ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের…

Read More

খেলাধুলা ডেস্কঃ আবুধাবি টেস্টে টাইগারদের লিড চারশো ছাড়িয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করেছে শান্তবাহিনী। এতে লিড দাড়িয়েছে ৪০৬ রান। লিটন দাস ৫৭ ও মিরাজ ৩৫ রানে ব্যাট করছেন। ছয় উইকেটে ৩২৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এর আগে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আড়াইশোর আগেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা। এতে করে ১০৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। হাসান মাহমুদ ও এবাদত হোসেন মিলে শিকার করেন ৯ উইকেট। ক্যারিয়ারের স্মরণীয় পাঁচ উইকেটের সঙ্গে…

Read More

বিনোদন ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন ছবিতে প্রথম কিস্তির অভিনেত্রী বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো স্পষ্ট করেননি তিনি। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নারী, যৌনতা, খ্যাতি ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান তিনি। সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নিজের…

Read More

বিনোদন ডেস্কঃ মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তাঁর পাশে দাঁড়িয়ে শরীর নিয়ে সমালোচনার মুখে পড়ার নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা মদন। একসময় ওজন বেড়ে যাওয়ায় তাঁকেও শুনতে হয়েছিল, এমন চেহারা নিয়ে কীভাবে নায়িকা হবেন! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে রাধিকাকে। এতে তাঁর স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। রাধিকার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘পটাখা’। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ের সময় সেই ওজন…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন বছর বয়সী শিশু ইয়াসির আরাফাতের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ভারে ভেঙে পড়েছেন বাবা রুবেল হোসেন ও মা জান্নাতুল নাইমা। ছেলের মৃত্যুর শেষ মুহূর্তের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা রুবেল। তিনি বলেন, ‘আমার ছেলেটার খুব কষ্ট হচ্ছিল। ভেতরে কী যন্ত্রণা চলছিল, তা বোঝাতে পারছিল না। হঠাৎ তার নানি দেখতে পান, তার হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কথা শুনেই আমি আর তার মা আইসিইউতে ঢুকি। সেখানে যেতেই “বাবা”, “মা” বলে ডেকে…

Read More

কিশোরগঞ্জ প্রতিবেদকঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছয় বছর পর সোমবার সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে দানবাক্সে পাওয়া স্বর্ণালংকার, রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা পৃথকভাবে শ্রেণিবিন্যাস করা হচ্ছে। পরে এসব সামগ্রীর ওজন নির্ধারণ ও গণনার মাধ্যমে সঠিক পরিমাণ হিসাব করা হবে। মূল্যবান এসব সামগ্রীর সঠিক হিসাব সংরক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা…

Read More

পর্যটন ডেস্কঃ একটি দেশকে চিনতে হলে শুধু তার নদী, পাহাড়, সমুদ্র কিংবা ঐতিহাসিক স্থাপনা দেখলেই হয় না; চিনতে হয় সেই দেশের মানুষকেও। একজন বিদেশি পর্যটক যখন কোনো দেশে যান, তখন সেখানকার মানুষের আচরণ, নিরাপত্তাব্যবস্থা, বিপদে সহযোগিতা পাওয়ার অভিজ্ঞতা সবকিছু মিলিয়েই তার কাছে দেশটির পরিচয় তৈরি হয়। তাই একজন পর্যটকের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও কখনো কখনো একটি দেশের ভাবমূর্তির সঙ্গে জড়িয়ে যায়। সম্প্রতি বন্ধু শিমুলের কাছ থেকে এমনই একটি দুঃখজনক ঘটনা শুনলাম। জার্মানি থেকে বাংলাদেশে আসা মাত্র ১৮ বছর বয়সী এক তরুণ কয়েক দিন তার বাসায় ছিলেন। পরে নাটোরে যাওয়ার পর তার থাকার জায়গা থেকে ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা-পয়সাসহ…

Read More

শিক্ষা ডেস্কঃ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় সব বিষয়ে নয়, কেবল যেসব বিষয়ে শিক্ষার্থীরা অকৃতকার্য হবে, সেসব বিষয়েই পুনঃপরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হতে পারে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছর থেকেই এ ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে। তবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে অল্প সময়ের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজন করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।…

Read More