- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
- Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)
- শারদীয় দুর্গোৎসব শুরু আজ
- গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
- Discover the Thrills of Mr Jones Casino 359893875
- Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
- Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
- The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
Author: Moon
ইসলামিক ডেস্কঃ বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, আগামীকাল সোমবার রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডেস্ক নিউজঃ দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এজন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’…
বিশেষ প্রতিবেদকঃ নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষ্যে ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সভায় এ উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়৷ এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ কর্মসূচির মাধ্যমে…
বিশেষ প্রতিবেদকঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, একই কর্মস্থলে একটানা তিন বছরের বেশি চাকরি করলে কর্মচারীরা বদলিযোগ্য হবেন। তবে প্রশাসনিক কারণে বদলির ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি-১ শাখা থেকে ‘অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের কর্মচারীগণের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। নীতিমালাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। নতুন নীতিমালায় ২০২৩ সালের বদলি ও পদায়ন নীতিমালা (সংশোধিত ২০২৪) রহিত করা হয়েছে। অধিদপ্তরের অস্থায়ী ও…
বিনোদন ডেস্কঃ বলিউডের বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে পর্দায় দেখার জল্পনা শুরু হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে করিনাকে। গুঞ্জন রয়েছে, ছবিটির একটি বিশেষ গানে অংশ নিতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সংশ্লিষ্ট তারকারা বা নির্মাতারা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরতে পারেন শাহরুখ ও কারিনা। ছবিটির একটি আইটেম গানে তাঁদের দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। ইতিমধ্যে এ বিষয়ে অভিনেত্রীর টিমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। গুঞ্জন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায়…
ইসলামিক ডেস্কঃ পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল রবিবার (১১ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে…
বাণিজ্য ডেস্কঃ ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে গতি আনা, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নিয়মিত ঋণ পরিশোধের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোর কার্যক্রমের তদারকি, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের উৎসাহিত করা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের এসব পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরা হয়। সম্প্রতি জাতীয় সংসদ…
বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। আম শনিবারও একইদামে বিক্রি হবে স্বর্ণ। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।…
ডেঙ্গু ,নরসিংদী ডেস্কঃ নরসিংদীতে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। জেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে পৌর শহর প্রায় প্রতিটি এলাকাতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকায় জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রোগীর উপচে পড়া ভিড়। ধারণক্ষমতার ৩ গুণ বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ঘুরে দেখা গেছে, মোট ভর্তির রুগী ২৯৩ জন। ধারণ ক্ষমতা তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে, ওয়ার্ডগুলোতে কোনো সিট খালি নেই। জায়গা না থাকায় ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডোরে মশারি টাঙিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন গড়ে যে পরিমাণ…
খেলাধুলা ডেস্কঃ জাতীয় দলের সঙ্গে বিতর্কের রেশ কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরেই গোল করে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার গোলের দিনে সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে জয় তুলে নিয়েছে আল নাসর। ঘরের মাঠ আল আউয়াল পার্কে ৩-০ গোলের জয়ে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন আর মাত্র ২০টি গোল প্রয়োজন রোনালদোর। শুক্রবার রাতের ম্যাচের ২৩তম মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোমানের শট গোলকিপার ওয়ালিদ আলী আটকে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি তিনি। গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে…
