Close Menu
    What's Hot

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    16 October, 2026

    Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)

    16 October, 2026

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    16 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
    • Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)
    • শারদীয় দুর্গোৎসব শুরু আজ
    • গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
    • Discover the Thrills of Mr Jones Casino 359893875
    • Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
    • Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
    • The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    16 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    MoonBy Moon15 October, 2026 বিনোদন No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ সিনেমা হলে ভক্তদের চরম উন্মাদনা আর উল্লাসের মধ্য দিয়ে আজ মুক্তি পেল রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। এর আগে থেকেই গুঞ্জন ছিল যে সিনেমাটিতে মোহনলাল, জ্যাকি শ্রফ ও বিজয় সেথুপতির মতো তারকারা ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে হৃতিক রোশনের উপস্থিতি ভক্তদের জন্য সম্পূর্ণ এক দারুণ চমক হয়ে এসেছে।

    এই ছবির সুবাদে দীর্ঘ ৪০ বছর পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে আবারও বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। ১৯৮৬ সালের হিন্দি সিনেমা ‘ভগবান দাদা’-য় শিশুশিল্পী হিসেবে অভিনয় করার চার দশক পর এবার এক পরিণত ও আকর্ষণীয় লুকে রজনীকান্তের তামিল ছবিতে ক্যামিও করলেন হৃতিক।

    চলচ্চিত্রটি মুক্তির সঙ্গে সঙ্গেই হৃতিকের অনস্ক্রিন এন্ট্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রেক্ষাগৃহে ঝড় উঠেছে। সিনেমা হলের পরিবেশ কেমন ছিল তা বর্ণনা করতে গিয়ে এক ভক্ত লিখেছেন, থিয়েটার ফেটে পড়ার উপক্রম হয়েছিল! একপাশে রজনীকান্ত স্যারের সিগনেচার চশমা ফ্লিপ করা ও স্লো-ওয়াক, অন্যপাশে হৃতিকের র সোয়াগ আর তার এন্ট্রিতে অনিরুদ্ধের গান যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে এমন এক আবহ তৈরি করেছিল। পর্দায় সত্যিই আগুন লেগে গেছে! অপর এক অনুরাগী হৃতিককে চুলবুল পান্ডের স্টাইলে কলারের পেছনে সানগ্লাস ঝুলিয়ে রাখার ভঙিমাটি নকল করতে দেখেছেন বলে উল্লেখ করেন। রজনীকান্ত ও হৃতিক রোশনের এই বিশাল কম্বো বড় পর্দায় দেখার অভিজ্ঞতাকে এক অনন্য প্রাপ্তি বলে অভিহিত করছেন দর্শকরা।

    ২০১৭ সালে ‘কাবিল’ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, যখন তিনি মাত্র ১২ বছরের শিশুশিল্পী হিসেবে ‘ভগবান দাদা’-র শুটিং করছিলেন, তখন রজনীকান্ত আগে থেকেই ভারতের এক বিশাল সুপারস্টার ছিলেন। সে সময় রজনীকান্ত তার সঙ্গে একজন বন্ধুর মতো মিশতেন। শুটিংয়ের সময় ছোট হৃতিক কোনো ভুল করলে বা সংলাপ ভুলে গেলে তার দাদু তথা পরিচালক জে ওম প্রকাশ যখন শট কেটে দিতেন, তখন রজনীকান্ত নিজে এগিয়ে এসে বলতেন, ‘সরি, আমার ভুল হয়ে গেছে।’ খুদে হৃতিকের আত্মবিশ্বাস যাতে কোনোভাবেই ভেঙে না যায়, সে জন্য রজনীকান্ত নিজের ঘাড়ে দোষ নিয়ে তাকে সব সময় স্বস্তি দিতেন—এই কথাটি আজও মনে রেখেছেন হৃতিক।

    উল্লেখ্য, ১৯৮৬ সালের সেই সিনেমাটিতে হৃতিকের দাদু জে ওম প্রকাশের পরিচালনায় রাকেশ রোশন, শ্রীদেবী, পরেশ রাওয়াল এবং ড্যানি ডেনজংপার মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

    নেলসন দিলীপকুমারের পরিচালনায় এবং কালানিথি মারানের সান পিকচার্সের ব্যানারে নির্মিত ‘জেলার ২’ হলো ২০২৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েল। এবারের এই সিক্যুয়েলে রজনীকান্তের পাশাপাশি রাম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু এবং মিঠুন চক্রবর্তীর মতো প্রথিতযশা শিল্পীরা অভিনয় করেছেন। ছবিটির দুর্দান্ত সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন, চিত্রগ্রহণ করেছেন বিজয় কার্তিক কন্নন এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আর নির্মল।

    দীর্ঘ চার দশক পর রজনীকান্তের সঙ্গে হৃতিকের এই স্ক্রিন শেয়ার এবং ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিতে তার আকস্মিক উপস্থিতি ছবিটির উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

    Moon
    • Website

    Keep Reading

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

    বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    ‘জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য সাইফ’, কেন এমনটা শুনতে হলো অভিনেতাকে

    মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.