Close Menu
    What's Hot

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    16 October, 2026

    Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)

    16 October, 2026

    শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    16 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
    • Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)
    • শারদীয় দুর্গোৎসব শুরু আজ
    • গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
    • Discover the Thrills of Mr Jones Casino 359893875
    • Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
    • Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
    • The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    18 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    ReporterBy Reporter18 August, 2026 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ফলাফল প্রকাশ এবং তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে নিয়মিত ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটেছে।

    রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাডমিন্টন খেলোয়াড় দুই শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও তাপপ্রবাহের মাঝেও উপজেলা পরিষদ চত্বরে সার্চলাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন নিয়ে কয়েক দিন ধরে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করে আসছে। এরই মাঝে দীর্ঘ প্রতীক্ষার পর রোববার রাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

    প্রকাশিত ফলাফলে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠে। ব্যাডমিন্টন খেলাকে ঘিরে সঞ্চার হওয়া ক্ষোভ এবং ফলাফলে অনিয়মের অভিযোগ- দুই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    এরই জেরে রোববার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ ইউএনওর বাড়ি অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। মিছিলের সময় ইউএনও ব্যাডমিন্টন খেলতে থাকায় মিছিলকারীরা খেলার মাঠে যান।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য খেলোয়াড়রা সাময়িক খেলা বন্ধ রাখেন। বিক্ষুব্ধরা গালমন্দ করে চলে গেলে আবারও খেলা শুরু হয়। খেলা শুরুর কয়েক মিনিটের মাথায় বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে ফের মাঠে হামলা চালায় এবং খেলার বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করে ইউএনওকে গালমন্দ করে মাঠ ত্যাগ করেন।

    পরে আনসার সদস্যদের সহায়তায় ইউএনও নিজ বাসভবনে চলে গেলেও খেলোয়াড়রা বাড়ি ফেরার পথে বিক্ষুব্ধদের হামলার শিকার হন। এ সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে খেলোয়াড় দুই শিক্ষক মিলন চন্দ্র ও মো. রেজাউল করিম রেজাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয়দের অভিযোগ, তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে সরকারি কার্যালয় চত্বরে এই গরমের সময়েও নিয়মিত খেলাধুলার আয়োজন এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে সৃষ্ট অসন্তোষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এ হামলার ঘটনা ঘটেছে।

    এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে রাতে ঘটনাটি ঘটায় হামলা ও মারধরের ঘটনায় কারা জড়িত ছিলেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

    এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    Reporter

    Keep Reading

    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    রংপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

    পঞ্চগড়ের আকাশে আবার ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের উপচে পড়া ভিড়

    কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.