Author: Reporter

ডেস্ক নিউজ : সৌদি আরবে বিমানবন্দরে হুতি হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিব্রুগড় থেকে বাংলাদেশের উদ্দেশে নদীপথে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি পণ্যবাহী বার্জ ছেড়েছে গত ৫ অক্টোবর। স্বাধীনতার পর এই প্রথম উচ্চ আসাম থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে বাণিজ্যিক পণ্য পাঠানো হলো বলে জানিয়েছে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়। এই যাত্রা সফল হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আসামের নামরূপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের (এপিসিএল) উৎপাদিত মিথানল পরিবহন করা হচ্ছে ‘ডিএলবি পাটকাই’ নামের বার্জে। ‘কুশল কোঁয়ার’ নামের একটি টাগবোট বার্জটিকে টেনে নিয়ে যাচ্ছে। এই চালানকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ব্রহ্মপুত্র নদকে ব্যবহার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, “মদিনায় ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।” তবে এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, আজ বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলাই চালানো হয়নি। এরআগেও মক্কা ও মদিনায় হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি আরব। যার সবগুলোই প্রত্যাখ্যান করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এখন নতুন করে আবারও তাদের বিরুদ্ধে ক্রুজ মিসাইল ছোড়ার অভিযোগ আনল সৌদি। সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের ৩৭…

Read More

ডেস্ক নিউজ : বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পৌনে চার ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আটটা থেকে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিকেরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনুরোধের পরও তারা রাস্তা থেকে সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে রাস্তায় যান চলাচল…

Read More

ডেস্ক নিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ৫৫টি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের দুই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে এসব সনদ নিবন্ধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে এক কর্মকর্তা দাবি করেছেন, তাঁদের ফাঁসানো হচ্ছে। মনোহরপুর ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ৫৫ জন বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তির নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ ও সনদ ইস্যুর ঘটনা ঘটে। জানা…

Read More

ক্রীড়া ডেস্ক : রোমার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার বয়স ২৭ বছর। এই বিশেষ মুহূর্তটিকে তিনি স্মরণীয় করে রাখেন প্রথমার্ধে গোল করে, যা মাদ্রিদকে সমতায় ফেরাতে সাহায্য করে। শেষ পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় মাদ্রিদ। এর আগে লিওনেল মেসি ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে এই রেকর্ডটি গড়েছিলেন। বুধবার মেসি কেবল এই একটি রেকর্ডই হারাননি। পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৪-২ ব্যবধানের হারে আর্লিং হালান্ড দুটি গোল করেন, যার ফলে এই প্রতিযোগিতায় ৬০ ম্যাচে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৬১-তে। উয়েফা…

Read More

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে হামজা চৌধুরী দেখেছেন লাল কার্ড। তাই পরবর্তী ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। ফ্রাটন পার্কে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। ম্যাচের ৩৩ মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার জন্য প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ঠিক দশ মিনিট পর আবারও কাভুমার সঙ্গে একটি চ্যালেঞ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। প্রথম হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান। এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। …

Read More

বিনোদন ডেস্ক : ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৬ শতাংশ বা ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী সংকোচনের ঘটনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের কো-সিইও গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রতিষ্ঠানের প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস (এইচআর) বিভাগেই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়নে জনবল ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত…

Read More

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী। তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

Read More

ডেস্ক নিউজ : ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘আসুন, আমরা প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা পরিষ্কার করি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, ‘ঘরের…

Read More