Author: Reporter

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ইনটেলের একটি সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর সেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশের ধারণা, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে। রাসায়নিকের উৎস শনাক্ত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।…

Read More

ডেস্ক নিউজ : প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নেমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে গিয়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে ইলিশ শিকার করতে দেখা গেছে। অভিনব পন্থায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নারীরা নেমেছেন তেতুলিয়া নদীতে মাছ শিকারে। খবর পেয়ে বিকেলে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন দুই নারীসহ ১১ জনকে আটক করেছে বলে জানান ইউএনও। মৎস্য বিভাগসহ প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকলেও প্রকাশ্য দিবালোকে চলছে মা ইলিশ নিধন। প্রভাবশালী একাধিক চক্রের ইশারায় অসাধু জেলেরা অভিযানের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরা অব্যাহত রেখেছেন। খোঁজ…

Read More

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির সামনে এবার তিন নম্বরে উঠে আসার সুযোগ তৈরি হয়েছে। ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হারায় দুই দলের ব্যবধান কমেছে। পরের টেস্টেও অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে তিনে উঠে আসতে পারে বাংলাদেশ। বিডিক্রিকটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য জানিয়েছিলেন। প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে রয়েছে বাংলাদেশ। এবার তিনে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ফাইনালে খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করতে পারে। এখন পর্যন্ত দক্ষিণ…

Read More

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া। ১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২…

Read More

বিনোদন ডেস্ক : স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা। এ সময় ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’ পরিবার নিয়ে ভালো আছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ভাই, আমরা…

Read More

ডেস্ক নিউজ : রংপুর বিভাগের জন্য অনুমোদিত ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি বিভাগীয় সদর থেকে সরিয়ে লালমনিরহাটে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর আধা-সরকারি পত্রের (ডিও লেটার) ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি পূর্বানুমতি চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠিয়েছে। সরকারের এই উদ্যোগ জানাজানি হওয়ার পর রংপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের (সিনিয়র সচিব) কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রকল্পের অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী কেন্দ্রটি রংপুর সদর উপজেলার মন্থনা মৌজার ১০ একর জমিতে…

Read More

ক্রীড়া ডেস্ক : জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের ৭ উইকেট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু সেদিকুল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরির পর ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের দৃঢ়তায় অবিশ্বাস্য এক ড্র আদায় করে নিয়েছে আফগানিস্তান। শেষ দিনে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩৪৭ রান। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য ছিল দ্রুত বাকি উইকেটগুলো তুলে নেওয়া। শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারালেও শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে ম্যাচ বাঁচিয়ে দেয় আফগানরা। পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল ৩ উইকেটে ১৩২ রান নিয়ে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও হাসমতউল্লাহ শহীদি সতর্ক…

Read More

বিনোদন ডেস্ক : যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিনেতা সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। হামলায় জড়িত…

Read More

ডেস্ক নিউজ : দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে আলজেরিয়া থেকে সার আমদানিসহ সংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বাংকারযুক্ত ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাতায়াত করছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। হুতিদের হামলা তীব্র হওয়ায় ৪১ বছর বয়সী যুবরাজকে জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় দিন ধরে যুবরাজকে বিশেষভাবে নির্বাচিত নিরাপত্তাকর্মীদের পাহারায় একাধিক সুরক্ষিত প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে। তবে তার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রকাশিত এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। গত শনিবার সৌদি আরবের…

Read More