- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
- Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)
- শারদীয় দুর্গোৎসব শুরু আজ
- গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
- Discover the Thrills of Mr Jones Casino 359893875
- Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
- Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
- The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : লেবানন সীমান্তসংলগ্ন উত্তর ইসরায়েলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগে থেকে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১২ অক্টোবর) সকালে মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নে’ওত মর্দেখাই সম্প্রদায়ের বসতির কাছাকাছি বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠায়। সংস্থাটির চিকিৎসাকর্মীরা জানান, আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া তুলনামূলক কম আঘাত…
ডেস্ক নিউজ : কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সামনে আসা কথিত প্রেমিক ও হোটেল কর্মচারী রিয়াজ উদ্দিন ওরফে রাজু চৌধুরীকে নিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোন সংলগ্ন চন্দ্রিমা উদ্যান এলাকায় স্থানীয় লোকজন রাজুকে আটক করে রাখে। গণমাধ্যমে তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতার খবর আসার পর স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। তদন্তের স্বার্থে আনুষ্ঠানিক অধিযাচনপত্রের মাধ্যমে রাজুকে নিজেদের হেফাজতে নিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের কক্সবাজার সদর মডেল…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে উয়েফা ও কনকাকাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো প্রস্তাবে সংস্থা দুটির প্রধান আলেক্সান্ডার সেফেরিন ও ভিক্টর মন্টাগলিয়ানি সদস্য দেশগুলোর জন্য ফিফার তহবিল থেকে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন। এতে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল। প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। এ ছাড়া ছয়টি মহাদেশীয় কনফেডারেশন পাবে ৩ কোটি ৬০ লাখ ডলার করে। আঞ্চলিক সংস্থাগুলোর জন্যও থাকছে ৩০ লাখ ডলার করে বরাদ্দ। উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, এই অর্থ বিতরণের পরও ফিফার হাতে…
ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা। সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে ৩২৯ রানের লিড। আগেরদিন শেষ বিকেলে ১১ রানে তিন উইকেট হারানো টাইগারদের সামনে তখন পথ হারানোর শঙ্কা, ক্রিজে তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দল বিপদে পড়লে লিটন-মিরাজের জুটি বহুবার জমেছে। আবুধাবিতেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আফগান সৈন্যদের বিরুদ্ধে রীতিমতো…
বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ যাত্রার পর্দা নামতে চলেছে। ২২ বছরের বর্ণিল পথচলার পর এবার নবম মৌসুমের মাধ্যমেই জনপ্রিয় এই শো-কে চিরতরে বিদায় জানাতে চলেছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আর এই অন্তিম মৌসুমের শুরুতেই দর্শকের সামনে বোমা ফাটাতে আসছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় প্রমো শেয়ার করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন করণ, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছে। সামনে আসা সেই প্রোমো ভিডিওতে সালমান খানকে বলতে শোনা যায়, ‘তাহলে আমি আসছি কফি উইথ করণ করতে।’ ভিডিওর ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‘একেবারেই শেষবারের মতো……
ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অজিদের তোলা ২০৩ রানের জবাবে ইনিংস থেমেছে ১৬৬ রানে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার। চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন…
ক্রীড়া ডেস্ক : মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন। প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে…
বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে…
ডেস্ক নিউজ : জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন ওই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা। তাদের কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় অভ্যুত্থানের স্বীকৃতি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উঠে আসে। তবে কমিটি জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে থাকবে। এটি প্রস্তাবনায় না রেখে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে তারা। বিকেলের এই মতবিনিময়ে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধাসহ মোট ৬৩ জন অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অংশ নিতে ৬৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সবাই উপস্থিত না…
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে একই দিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন দিনেশ ত্রিবেদী। সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ১১ আগস্টও…
