- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
- Casino Utan Svensk Licens Topplista För 10 Euro Insättning (2)
- শারদীয় দুর্গোৎসব শুরু আজ
- গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
- Discover the Thrills of Mr Jones Casino 359893875
- Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
- Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
- The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
Author: Moon
বিশেষ প্রতিবেদকঃ চাকরির কারণে স্বামী-স্ত্রীকে দূরবর্তী দুই স্থানে বদলি করাকে আমলাতান্ত্রিক জটিলতা, উদাসীনতা ও খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বামীকে এক জায়গায় রেখে স্ত্রীকে বান্দরবান বা নাইক্ষ্যংছড়ির মতো দূরবর্তী স্থানে বদলি করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সিদ্ধান্ত একটি পরিবারকে নানা ধরনের সংকটের মধ্যে ফেলে দেয়। বিশেষ করে শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বামী-স্ত্রী যেন কাছাকাছি থাকতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, বিভিন্ন বিভাগে স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে তাঁদের কাছাকাছি রাখার…
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির দুই নেতার সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. মোশাররফ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান টুটুন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির চিঠি সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের পদ স্থগিত করা হয়েছে। একই অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান হাওলাদারের পদও স্থগিত করা হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী…
বিনোদন ডেস্কঃ বলিউডে অভিষেক বচ্চনের পথচলায় শাহরুখ খানের প্রভাব যে বেশ গভীর, তা নতুন করে জানালেন খোদ অভিষেক। অভিনয়ে পা রাখার আগেই শাহরুখের কাছ থেকে পাওয়া একটি সহজ পরামর্শ আজও মেনে চলেন তিনি। শুধু পরামর্শই নয়, ক্যারিয়ারের কঠিন সময়ে শাহরুখ ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অভিষেক জানান, অভিনয়ে আসার আগে প্রায় প্রতি রবি আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলতেন তারা। সেই আড্ডায় থাকতেন উদয় চোপড়া, হৃতিক রোশন, সিকন্দর খেরসহ আরও অনেকে। সেখানে নিয়মিত দেখা হতো শাহরুখের সঙ্গেও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহরুখ তাদের কাছে অনেকটা বড় ভাইয়ের মতো হয়ে ওঠেন। সেই…
বিনোদন ডেস্কঃ বলিউডের সুপারস্টার সালমান খানের নাম এবার যুক্ত হতে যাচ্ছে ভারতের চণ্ডীগড়ের এক বিশাল ও বিলাসবহুল আবাসিক প্রকল্পের সঙ্গে। স্থানীয় ও আন্তর্জাতিক আবাসন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেখানে নির্মাণাধীন একটি বহুতল ভবন ও আবাসন কমপ্লেক্সের নাম রাখা হতে পারে এই জনপ্রিয় অভিনেতার নামেই। এ সংক্রান্ত একটি প্রজেক্টের বিষয়ে আগামী বৃহস্পতিবার বাণিজ্য নগরী মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে। দ্য ফ্রি প্রেস জার্নাল-এর একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চণ্ডীগড়ের প্রস্তাবিত এই বহুতল আবাসন প্রকল্পটির জন্য ইতিমধ্যে তিনটি সম্ভাব্য নাম নিবন্ধন করা হয়েছে। এই তালিকাভুক্ত নামগুলো হলো ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী…
চবি প্রতিনিধিঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৯ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৯ জন শিক্ষার্থী। তারা হলেন- আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ ও এমবিবিএসের আফসানা…
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এলাকাটিতে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। লাঠি, কোনো প্রকার অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। নিষিদ্ধ থাকবে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত।…
নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনসংলগ্ন বিস্তৃত প্রাঙ্গণে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় আয়োজিত এ কার্নিভালে দিন ও রাতে পর্যটকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদন, খেলাধুলা, খাবার, সাংস্কৃতিক আয়োজন, অ্যাডভেঞ্চার ও পারিবারিক কার্যক্রম। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, কক্সবাজারে প্রতিবছর দেশি পর্যটকের সংখ্যা বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ বাড়ছে…
ইসলামিক ডেস্কঃ পথভোলা মানুষকে আল্লাহর পথে আনার কাজই দাওয়াতে তাবলিগের কাজ। এ কাজ কোনো ব্যক্তি বা দলের নয়। এ কাজ মহান আল্লাহ কর্তৃক প্রেরিত মহাপুরুষ নবী-রসুলদের কাজ। বিদায় হজের ভাষণে নবীজি (সা.) বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। মূলত তখন থেকেই নবীওয়ালা কাজটি উম্মতের জিম্মায় চলে আসে। সে থেকেই একদল মর্দে মুমিন দুনিয়ার সব ধরনের লোভলালসা, আরাম-আয়েশ ত্যাগ করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দাওয়াতে তাবলিগের মেহনত করে আসছেন। এই মেহনতের মূল লক্ষ্য মানুষের জীবনে ইমান ও আমলের চেতনা জাগিয়ে তোলা। মানুষ যেন তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে, তাঁর নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে পারে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী…
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৫ রোগী। এ চিত্র শুধু সরকারি হাসপাতালের। চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীরা এ হিসাবের বাইরে রয়েছেন। ফলে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিরূপণ করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে আক্রান্ত ১৩ হাজার ১৩২ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত চলতি বছরে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ১৩২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৪২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৪…
বিশেষ প্রতিবেদকঃ বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্প্রতি সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাখাওয়াত হোসেনকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এতে আরও বলা হয়- তার রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। কেন্দ্রের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি…
