Author: Moon

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের প্রস্তুতি ও অবকাঠামো পর্যালোচনায় বসুন্ধরা স্পোর্টস সিটির (বিএসসি) তিনটি ক্রিকেট মাঠ পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বিএসসির সুযোগ-সুবিধার প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দিয়েছে প্রতিনিধি দলটি। মঙ্গলবার বিকেলে বিসিবির প্রতিনিধি দল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গিয়ে তিনটি ক্রিকেট মাঠ ঘুরে দেখে। এ সময় মাঠ, সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয় তারা। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থাপনা ও আয়োজনের অভিজ্ঞতা সরাসরি দেখার সুযোগ করে দিতে বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আগামী সপ্তাহে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের…

Read More

খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টিনার রোজারিও শহরের সেই ছোট্ট ছেলেটিরও আর দশজনের ফুটবল খেলতে ভীষণ ভালো লাগতো। কিন্তু একটা জায়গায় সে ছিলো অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। ফুটবলটাকেই সে করেছিল সাধনার মহামন্ত্র, ধ্যানের মতো নিয়েছিল জীবনের সঙ্গে মিশিয়ে। আর সেই ছেলেটির নাম লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম মেসির। শৈশব থেকেই বল পায়ে তার জাদু দেখা যেত। বয়স যখন মাত্র পাঁচ, তখনই লোকাল ক্লাব গ্রান্দোলির হয়ে খেলতে শুরু করেন। পরে যোগ দেন নিউয়েলস ওল্ড বয়েজে। কিন্তু ফুটবলে যতটা দ্রুত ছুটছিলেন মেসি, তার শরীর যেন ততটা দ্রুত বাড়ছিলো না। মাত্র ১১ বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। যে বয়সে অন্য শিশুরা…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন তারা। আর সেটি হবে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে। এর আগে, সবশেষ ২০১১ সালে ‘রা. ওয়ান’ ছবিতে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‌‌‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের…

Read More

বিনোদন ডেস্কঃ প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ থেকে শুরু করে এআই বিতর্ক—কাজের ব্যস্ততার মধ্যেও নিজের এক অদ্ভুত ও অজানা গুণ নিয়ে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, তিনি নিজের জিভকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে সক্ষম। নিজের এই ব্যতিক্রমী দক্ষতাকে অবশ্য নিজেই বেশ রসিকতার সুরে ‘একদমই অনর্থক ও বেকার একটি কৌশল’ বলে বর্ণনা করেছেন বি-টাউনের এই জনপ্রিয় তারকা। আমেরিকান জীবনধারা ও ফ্যাশনবিষয়ক প্রকাশনা ‘দ্য কাট’-এর সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় অংশ নিয়েছিলেন জাহ্নবী। সেখানে তাকে এমন কোনো একটি লুকিয়ে রাখা দক্ষতার বিষয়ে জানতে চাওয়া হয়, যা সাধারণ মানুষের অজানা। এই প্রশ্নের জবাবে হাসিমুখেই তিনি তার এই ৩৬০…

Read More

বগুড়া ব্যুরোঃ বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকদের মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স’। সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক ও সাবেক পুলিশ স্টাফ কলেজের রেক্টর এম. নাজমুল হক। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবু হানিফের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, ট্রেজারার (ডেজিগনেট) অধ্যাপক মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল আহসান, মানবিক ও…

Read More

পর্যটক ডেস্কঃ কক্সবাজারে পর্যটকদের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করতে মোটরসাইকেল রেন্টাল ব্যবসায়ীদের কাছে ৩০টি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা যাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’ ভাবনাকে সামনে রেখে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, পর্যটকদের ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি কক্সবাজারের হোটেল সি গালে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলগুলো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত…

Read More

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ৫০টি বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জবাই করা পাখি বস্তায় ভরে গোপনে বিক্রিতে সহযোগিতা করায় দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ডাহিয়া-বিয়াস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। দণ্ডপ্রাপ্তরা হলেন পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও লিটন (৩০)। সহযোগী আবু হানিফকে ৭ হাজার এবং হোসেন আলীকে…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৫০ মিনিটে। আসরের সময় শুরু ৪টা ২ মিনিটে। মাগরিব ৬টা ৪৪ মিনিটে। এশার সময় শুরু ৬টা ৫৭ মিনিট। আগামীকাল ফজর শুরু ৪টা ৪১ মিনিটে আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৪৩ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে।

Read More

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮৭ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে…

Read More

বিনোদন ডেস্কঃ ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত অনুভূতি প্রকাশের ওপর গুরুত্ব দেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রতি নিজের ভালোবাসার কথা নাকি দিনে ১০ থেকে ১৫ বারও বলেন তিনি। শুধু নিজেই ভালোবাসার কথা জানান না, বিজয়কেও তার অনুভূতি মুখে প্রকাশ করতে মনে করিয়ে দেন রাশমিকা। সম্প্রতি প্রখর গুপ্তর একটি পডকাস্টে একসঙ্গে হাজির হয়েছিলেন বিজয় ও রাশমিকা। সেখানে তাদের সম্পর্ক, বিয়ে এবং দাম্পত্য জীবনে ভালোবাসা ধরে রাখার নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। রাশমিকার মতে, সম্পর্ক যত পুরোনোই হোক না কেন, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের অভ্যাস ধরে রাখা জরুরি। অনেক সময় দীর্ঘদিনের সম্পর্কে মানুষ ধরে নেন, সঙ্গী…

Read More